ভয়াবহ পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর এলাকায় চাঞ্চল্য। জানা যায় বৃহস্পতিবার বেলা এগারোটা ত্রিশ নাগাদ শান্তিপুর কুলো চন্ডীতলা এলাকায় একটি লরির সাথে বায়িকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম কুতুব উদ্দিন মন্ডল( 40) বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত ফকির ডাঙ্গা পাড়া এলাকায়। জানা যায় কুতুব উদ্দিন মন্ডল বাইক চালিয়ে শান্তিপুরের দিকে আসছিল অপরদিকে একটি লরি নবদ্দীপ ভালুকার দিকে যাচ্ছিল। তখনই শান্তিপুর বাগআঁচড়া কুলো চন্ডীতলায় ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহী কুতুব উদ্দিন মন্ডলের। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘাতক লড়িটিকে আটক করে। যদিও এই ভয়াবহ পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হওয়ায় এলাকায় যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…