
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:- এবার সন্ন্যাসীও ভুয়ো ! রবিবার বিকেলে নবদ্বীপের একটি মন্দিরে ওই ভুয়ো সন্নাসীকে দেখে চিনে ফেলেন এক ব্যক্তি। নানা সময়ে নানা পরিচয় দিয়ে বিভিন্ন মন্দিরে ঢুকে একাধিক চুরির অভিযোগে তাকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃত ভুয়ো সন্ন্যাসীর নাম সুকান্ত মজুমদার ওরফে ভোলা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকার বাসিন্দা সুকান্ত মজুমদার। তিনি কখন নিজেকে সনাতন দাস আবার কখন দেবানন্দ দাস পরিচয় দিয়ে নবদ্বীপের বিভিন্ন মন্দিরে যাতায়াতের সুযোগ নিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে কখনও মন্দিরে আবার কখনও মন্দিরে আসা ভক্তদের কাছ থেকে বিভিন্ন জিনিস চুরি করে চম্পট দিতেন। দীর্ঘদিন ধরে একের পর এক চুরির ঘটনায় নবদ্বীপ থানায় একাধিক অভিযোগ জমা পড়লেও অভিযুক্তকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। গতকাল নবদ্বীপ থানা খবর পাওয়ার পর তাকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে নবদ্বীপ আদালতে তুলেছে পুলিশ। এই চক্রের সঙ্গে অন্য কোন ব্যক্তিদের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…