
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ১৪ ফেব্রুয়ারি পুলবামা হামলার পর ভারতীয় বায়ুসেনা ২৬ শে ফেব্রুয়ারি পাকিস্থানের ভেতর ১০০০ কেজি বোমা ফেলে এয়ার স্ট্রাইক করেছিল। এরপর থেকে দেশের কিছু রাজনৈতিক দল এয়ার স্ট্রাইকের প্রমান চাইতে শুরু করে দিয়েছে। কংগ্রেসের মতো পুরানো পার্টির নেতারাও রাজনীতি করার জন্য এয়ার স্ট্রাইক নিয়ে প্রমান চাইতে শুরু করেছে। মোদী বিরোধ করতে গিয়ে কিছু কিছু নেতা দেশের সেনার বিরোধ করে ফেলেছেন। দেশের সেনার থেকে এইভাবে প্রমান চাওয়া নিয়ে কংগ্রেস পার্টির ভেতরেই বিরোধ সৃষ্টি হয়েছে।
জানিয়ে দি, বিহার কংগ্রেস প্রবক্তা বিনোদ শর্মা সেনার উপর প্রশ্ন তোলার বিরোধ করে পার্টি থেকে পদত্যাগ করেছেন। কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিয়ে উনি বলেছেন দেশের সেনার কাছে থেকে প্রমান চাওয়াটা উনার ভালো লাগেনি। পার্টির এমন মতিগতি দেখে উনি খুবই দুঃখিত।
বিনোদ শর্মা রাহুল গান্ধীকে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। সেখানে উনি লিখেছেন-“আমি নিজেকে কংগ্রেসি বলতে লজ্জা বোধ করছি, এয়ার স্ট্রাইকের প্রমান চাওয়া লজ্জাজনক, এতে সেনার মনবল ভেঙে যায়। এই সকল কারণের জন্যেই কংগ্রেস পার্টির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। দেশের মানুষ কংগ্রেসকে পাকিস্থানের এজেন্ট মনে করছে।”
বিনোদ শর্মা বলেন, আমি বিগত ৩০ বছর ধরে কংগ্রেস পার্টিতে কাজ করছি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটাতে আমি নিজেকে কংগ্রেস পার্টির প্রবক্তা বলতে লজ্জাবোধ করছি। সেনা ১০০০ কেজির বোমা ফেলেছে এতে আতঙ্কবাদীরা মারা যাবে সেটা স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে পার্টি রাজনীতি করার জন্য প্রশ্ন তুলছে যা অতি লজ্জাজনক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…