
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৈধ অনুমতি নিয়ে ‘অবৈধ’ ভাবে বালি খাদান চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই গ্রাম। এর জেরে মাথা ফেটে রক্তাক্ত হলেন ৬ জন। রবিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের চুবকা গ্রাম পঞ্চায়েতের আমদই গ্রামের চকে পথ অবরোধ করলেন বাসিন্দারা।
এমনকি আমদই ও ভিড়িংপুর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে মারপিটের ঘটনায় মাথা ফেটেছে ৬ জনের। আরো তিনজন জখম হয়েছেন। ভিড়িংপুর গ্রামবাসীদের অভিযোগ, ‘কংসাবতী নদীর চাষযোগ্য জমি থেকে অবৈধ ভাবে বালি তুলছেন আমদই গ্রামের একাংশ বাসিন্দারা।’ বিষয়টি নিয়ে ভিড়িংপুর গ্রামের বাসিন্দারা সরব হন। এমনকি শনিবার রাতে গ্রামবাসীরা ওই খাদানে বালি তোলা বন্ধ করে দেয়। এনিয়ে রাতে আমদই গ্রামের বাসিন্দাদের একাংশের সঙ্গে গণ্ডগোল হয়। রবিবার সকাল ন’টা নাগাদ আমদই গ্রামের বাসিন্দারা আমদই গ্রামের চক অবরোধ করেন। ভিড়িংপুর গ্রামের বাসিন্দাদের রাস্তায় যেতে বাধা দেন। এনিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের মধ্যে লাঠি ও ইট ছোঁড়াছুড়ি হয়। দু’পক্ষের মোট ন’জন জখম হয়। খবর পেয়ে মানিকপাড়ার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…