
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় দূর্গা পুজো হচ্ছে অভিনব থিমের ভাবনায়। সেই মতো বেলিয়াবেড়া ব্লকের বিভিন্ন গ্রামের পুজো গুলির মধ্যে নিজেকে এলাদা ভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে ‘মালিঞ্চা সর্বজনীন দুর্গোৎসব কমিটি’ ও ‘মালিঞ্চা নবদিগন্ত সংঘ’। এই সর্বজনীন পুজোয় এই প্রথমবার থিমের ছোঁয়া। আগের ১৯ বছর এমনি সাবেকি প্যান্ডেলেই পুজো হতো। রবারে ২০তম বর্ষে পা দিল এই পুজো। পুজোর বাজেট ৩লক্ষ টাকা। গ্রামবাসী ও এলাকার ক্লাব মালিঞ্চা নব দিগন্ত সংঘের উদ্যোগে এবং সহযোগিতা তেই এই পুজো হয়। এবারের পুজোয় থিম ‘ছন্দে তালে পেখম তুলে’। থিম শিল্পী প্রবীর পৈড়া জানান, ৪৫লম্বা-৩২ফুট চওড়া প্যান্ডেলের মধ্যে দেখার মতো থাকবে একটি ২৫ফুটের বড়ো ময়ূর। থাকবে প্রায় ৭ফুটের একটি পুকুরও। পুকুরের সাইডে থাকবে আরও অনেক গুলি ছোটো ছোটো ময়ূর। ময়ূর গুলিকে সজাতে ব্যাবহার করা হবে প্লাস্টিক ও কাপড়ের ফুল। এবং কাপড়, প্লাস্টিক দিয়ে সেজে উঠবে মন্ডপ। আলোকসজ্জাও থাকবে চোখে পড়ার মতো। ৩দিন ধরে অনুষ্ঠানও চলবে। প্যান্ডেলের চারিদিকে ফ্ল্যাক্স ও ব্যানারের মধ্য দিয়ে ‘সেভ ড্রাইভ সেফ লাইভ’, ‘জল ধরো জল ভরো’, ‘কন্যাশ্রী’ বিভিন্ন সরকারি প্রকল্পগুলির প্রচার। পুজো কমিটির সভাপতি, সম্পাদক মালিকলাল সাঁতরা ও অবনী বাগ বলেন, বেলিয়াবেড়া ব্লকের বিভিন্ন জায়গায় পুজো হয় কিন্তু এই এলাকাতে একটি মাত্র পুজো হয় আমাদের গ্রামে। তাই এবছর একটু অন্যরকম ভাবে থিম ফুটিয়ে তোলার চেষ্টা করছি। হাতিপাতা, আকনা, পিঠাপুরা, মালিঞ্চা, বনগড়া বিভিন্ন এলাকার লোক এখানে পুজো দেখতে আসেন। আশা করছি আমরা সেই সব গ্রামবাসীদের মনে একটি জায়গা করে নিতে পারবো থিমের মধ্য দিয়ে। আমাদের এই থিম পুজোয় সম্পুর্ন ভাবে সহায়তা করছে আমাদের গ্রামেরই ক্লাব ‘মালিঞ্চা নবদিগন্ত সংঘ’।
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…