ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের গোহালমারা এলাকায় বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে সচেতনতা প্রচার করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোহালমারা বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী ওই এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন। সেই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেন। এছাড়াও ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সকলের কাছে আবেদন জানান। তিনি ওই এলাকার ব্যবসায়ীদের করোনা নিয়ে মানুষকে সচেতন করার আবেদন জানান। বেলিয়াবেড়া থানার পুলিশের উদ্যোগে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়ে মাইকিং করে প্রচারের পাশাপাশি যাদের মাস্ক নেই সেই সব মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…