বেলিয়াবেড়াতে হাতির আতঙ্কে আতঙ্কিত অভিভাবকরা স্কুল থেকে ঘরে ফেরালেন ছেলেমেয়েদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়াতে হাতির আতঙ্কে আতঙ্কিত অভিভাবকরা স্কুল থেকে ঘরে ফেরালেন ছেলেমেয়েদের। প্রসঙ্গত কয়েকদিন আগেই এই এলাকায় দাঁপিয়ে বেড়িয়েছিল এক দলছুট দাঁতাল। এমনকি হাতির আছাড়ে মৃত্যুও হয় মহিলা সহ এক ভবঘুরের। আজ সকালেও বেলিয়াবেড়া থেকে কিছু দূরে বনডাহি গ্রামে রাতে গোডাউনের শাটার ভেঙে ধান খায় হাতিটি।
হাতির এইসব কার্যকলাপেই আতঙ্কিত সাধারন মানুষজন। তাই আজ বেলিয়াবেড়া প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হতে না হতেই ছেলেমেয়েদের ঘরে ফেরালেন অভিভাবকরা। বেলিয়াবেড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবদুলাল দে বলেন, কয়েকদিন আগে এই এলাকায় একজন মারা গেছিলো সেই আতঙ্কে ছেলেমেয়েদের নিয়ে যান অভিভাবকরা। উন পঞ্চাশ জন ছাত্রছাত্রী এসেছিল, স্কুল বসার উপক্রমও হচ্ছিল। আমরা প্রস্ততি নিচ্ছিলাম প্রজেন্ট করারও কিন্তু তা আর সম্ভব হয়নি। এর আগে এই স্কুল চত্বরেও হাতি এসেছিল।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago