
ঝাড়গ্রাম:- ফের বোমাতঙ্ক ছড়াল জঙ্গলমহলের বেলপাহাড়ি এলাকায়। সোমবার সকালে বেলপাহাড়ি থানা এলাকার ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের ছোটপুকুরিয়া গ্রামের জঙ্গল সংলগ্ন একটি চাষের জমিতে দুটি বস্তা পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। এলাকায় বোমাতঙ্ক ছড়াতে থাকলে খবর দেওয়া হয় বেলপাহাড়ি থানায়। থানা থেকে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী এসে এলাকা ঘিরে ফেলে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য রাতের অন্ধকারে কেউ বা কারা ওই সন্দেহজনক বস্তু ভর্তি বস্তা দুটি ফেলে দিয়ে গেছে। বস্তার মধ্যে থাকা বস্তু গুলি দেশী বোমার মতো দেখতে। এগুলি বোমা না বোম তৈরির সরঞ্জাম তা ক্ষতিয়ে দেখছে বোম স্কোয়ার্ড।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…