ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ী থানার সন্দাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিনপুর ২ ব্লকের বিডিওকে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন। তা সত্ত্বেও কোন সুরাহা হয়নি। দূর দুরন্ত থেকে গ্রামবাসীদের পানীয় জল আনতে হয়। পানীয় জলের জন্য গ্রামবাসীদের রাত বারোটা থেকে লাইন দিয়ে দাঁড়াতে হয়। অনেকের ভাগ্যে আবার রাত জেগে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ও জল পাওয়া যায় নি। তাই ওই এলাকার বাসিন্দারা তীব্র পানীয় জলের সংকটে পড়েছেন। সেই কারণে ওই এলাকার গ্রামবাসীরা বিনপুর ২ ব্লক প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে গ্রামবাসীরা বিডিও অফিসে গিয়ে লাগাতার বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন।তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। ওই এলাকার স্থানীয় এক মহিলা বলেন প্রচন্ড গরমের মধ্যে সন্দাপাড়া থেকে বেশ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে জল আনতে যেতে হয়। প্রতিদিন কিছু সময়ের জন্য পানীয় জলের কলে জল আসে। যার ফলে ওই এলাকার বেশিরভাগ মানুষেরই স্নান ও অন্যান্য জল তো দূরের কথা পানীয় জলের অভাব মিটছে না। তাই দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলের পথে নামবে বলে ওই এলাকার বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…