বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ে পর্যটকদের জন্য অতিথিশালার উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানি এ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শাল মহুয়ায় ঘেরা ঝাড়গ্রাম জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনস্থল হল বেলপাহাড়ি কাঁকড়াঝোড়। শান্ত মনোরম পরিবেশের একমাত্র পছন্দের ঠিকানা হল বেলপাহাড়ির কাঁকড়াঝোড়। ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় মাওবাদী প্রভাব থাকার জন্য পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন বেলপাহাড়ি থেকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর ফের পর্যটকদের আনাগোনা শুরু হয়। পর্যটকদের থাকার জন্য বা রাত্রিবাসের জন্য গড়ে তোলা হয় একাধিক বেসরকারি অতিথি নিবাস, হোম স্টে, টেন্ট ক্যাম্প। কিন্তু এই প্রথম পর্যটকদের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ৫২ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হল সরকারি অতিথি নিবাস। বুধবার অতিথি নিবাসের উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। উপস্থিত ছিলেন বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সুদীপ গিরি। যিনি এই অতিথি নিবাসের নকশা তৈরি করেছেন। এই অতিথিশালাতে মোট ৮ জন পর্যটক একসঙ্গে থাকতে পারবেন। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘এই রকম অতিথিশালা নির্মাণের ফলে পর্যটকদের আসা-যাওয়ার পরিমাণ আরো বাড়বে। এর ফলে আমাদের ঝাড়গ্রাম জেলার পর্যটন ব্যবস্থা আরো উন্নত হবে। দীর্ঘ ১৬ বছর পর এই বন বাংলো তৈরির ক্ষেত্রে আমি ওতোপ্রোত ভাবে জড়িয়ে ছিলাম। নিজের বাড়ি বানানোর মত করে এই কাজের দেখভাল করেছি আমাদের পুরো টিম মিলে।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago