বেআইনি চোলাই মদের দোকান বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলা সহ ২, অভিযোগ জানালেন জেলাশাসককে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার মুড়াবনি এলাকাতে বেআইনি চোলাই মদের দোকান বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা সহ মোট তিনজন। পুলিশ না অভিযোগ নেওয়ায় জেলাশাসকের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাতে ওই দোকান বন্ধ করতে গিয়ে উল্টে দোকানের লোকজন এক মহিলার পেটে লাথি মারার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরও দু’জন গ্রামবাসীর মাথা রড দিয়ে ফাটিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ,‘এক সিভিক ভলান্টিয়ার ওই মদ ব্যবসায়ীদের মদত দিচ্ছেন।’ পুলিশ অভিযোগ না নেওয়ায় শুক্রবার জেলাশাসকের কাছে অভিযোগ জমা দেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়েই জেলাশাসক আয়েষা রানি এ আবগারি দফতরকে মুড়াবনি গ্রামে লাগাতার অভিযানের নির্দেশ দিয়েছেন। আর পুলিশকে তদন্ত করে পদক্ষেপ নিতে বলেছেন।

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

4 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

4 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 weeks ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 weeks ago