বেআইনিভাবে ভ্যাকসিন দুর্নীতি এবং কালোবাজারি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন কৃষ্ণনগর বামফ্রন্ট সংগঠন

জেএনএফ ওয়েব ডেস্ক :- বেআইনিভাবে ভ্যাকসিন দুর্নীতি এবং কালোবাজারি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন কৃষ্ণনগর বামফ্রন্ট সংগঠন।স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে এদিন স্বাস্থ্য আধিকারিক এর কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। উল্লেখ্য ভ্যাকসিনের কালোবাজারি এবং দুর্নীতি নিয়ে এর আগেও রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বামফ্রন্ট।তাদের দাবি প্রতিটি হাসপাতালে গিয়ে সাধারণ মানুষ দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফিরে আসছেন। একাধিক হাসপাতালে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে বেআইনিভাবে ভ্যাকসিন কালোবাজারি করার বিরুদ্ধে। বামফ্রন্টের দাবি সরকারি ভ্যাকসিন টাকার বিনিময়ে বিক্রি করছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা। এর পাশাপাশি যেভাবে গোটা রাজ্য জুড়ে নকল ভ্যাকসিনের রমরমা চলছে তার জন্য দায়ী শাসক দল। মূলত সেই অভিযোগ তুলে এদিন কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি অবিলম্বে ভ্যাকসিন কালোবাজারি বন্ধ করে সাধারন মানুষ যাতে সঠিক সময়ে পরিষেবা পান তার ব্যবস্থা করুক স্বাস্থ্য দপ্তর।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago