বৃহস্পতিবারেও ভাগ্য খুললো না রাজীবের! শুক্রবার সকালে ফের শুনানি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- এখনও অন্তরালে রাজীব কুমার। তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই।কিন্তু বৃহস্পতিবারও হাইকোর্টে ঝুলে থাকলো রাজীব মামলার আগাম জামিনের শুনানি।হাইকোর্টের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার সওয়াল জবাব শেষে হাইকোর্ট জানিয়েছে শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে ফের হবে শুনানি।

প্রসঙ্গত, বুধবার কলকাতা হাইকোর্টের রুদ্ধদ্বার কক্ষে সারদা মামলায় আগাম জামিনের শুনানির পরেও, রাজীব কুমারের ভাগ্য নির্ধারিত হয় নি। বুধবার বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে ওই মামলার শুনানি চলে প্রায় এক ঘণ্টা। রাজীব কুমার এবং সিবিআইয়ের আইনজীবীদের সওয়াল জবাবের পর বিচারপতি সহিদুল্লা মুনশি জানিয়ে দেন, বৃহস্পতিবার সকালে আগাম জামিন সংক্রান্ত এই মামলার শুনানি হবে।

আর বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল ফের শুক্রবার সকালে হবে রাজীব মামলার শুনানি। প্রসঙ্গত, সোমবার রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমার হাইকোর্টে স্বামীর হয়ে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে অবিলম্বে শুনানির জন্য আবেদন জানান রাজীবের আইনজীবীরা। তখন বিচারপতি মুনশি বলেন, ‘‘জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন কেন মনে করছেন?’’

বিচারপতি দাশগুপ্ত রাজীবের আইনজীবীদের উদ্দেশে বলেন, “যান, গিয়ে আত্মসমর্পণ করতে বলুন করুন মক্কেলকে।’’ এর আগে হাইকোর্টই রাজীবের আইনি রক্ষাকবচ তুলে নিয়েছিল। তারপর বারাসত কোর্ট, বারাসত জর্জ কোর্ট, আলিপুর কোর্টেও ধাক্কা খেয়েছেন রাজীব। এখন ফের হাইকোর্টে আবেদন করেছেন আগাম জামিনের। এখন দেখার শুক্রবারের শুনানি শেষে আদালত রাজীবকে কোন সিদ্ধান্ত শোনায়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago