বৃষ্টিকে উপেক্ষা করেই ঝাড়গ্রামের পথে নামছেন শিক্ষক-শিক্ষিকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: পে রিভিশনের দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের পথে নামছে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের অরাজনৈতিক সংগঠন উস্থি। মঙ্গলবার সকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করেই ঝাড়গ্রাম জেলার ১৮টি চক্রের শিক্ষিক-শিক্ষকার পথে নামবেন। শহরের রবীন্দ্র পার্ক থেকে মিছিল করে সুভাষ পার্ক হয়ে স্টেশন চত্বর হয়ে কদমকানন জেলা বিদ্যালয় পরির্দশকের অফিস পর্যন্ত যাবে মিছিলটি। মিছিলে থাকবেন উস্থির রাজ্য কমিটির সদস্য যতীন শুক্লা, দেবাশিষ দাস, অনন্ত পাত্র ও সায়ন মিত্র। উস্থির দাবি, পে রিভিশন করে সবার বেসিক পে কে নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুন করে নতুন বেসিক নির্ধারণ করতে হবে। এছাড়াও এনআইওএস থেকে দু’বছর ও ছয় মাস ডিএলএড কোর্সের প্রশিক্ষিত শিক্ষকদের ‘এ’-ক্যাটাগেরির আওতায় আনতে হবে। সম্প্রতি, উস্থির অনশন ও আন্দোলনের জেরে বেতন বাড়ানো হয়েছে প্রাথমিক শিক্ষকদের। শিক্ষকদের নতুন বেসকি পে ৭১০০-৩৬০০ টাকা ঘোষনা করা হয়েছে। কিন্তু কিভাবে শিক্ষকদের বেতন কষা হবে তা নিয়ে নির্দিষ্ট তথ্য জারি করে নি অর্থদপ্তর। এক্ষেত্রে শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা বাড়ানো হলে শিক্ষক-শিক্ষিকাদের সামান্য বেতন বাড়বে। যারফলে শিক্ষক-শিক্ষিকরা বঞ্চিত হবেন বলে দাবি শিক্ষক সংগঠনের।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 day ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

5 days ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

6 days ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

6 days ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

6 days ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

7 days ago