বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে!

বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি রানাঘাট থানার অন্তর্গত সরকার ন পাড়া এলাকার। সত্তরোর্ধ্ব বৃদ্ধা সম্পূর্ণ ঘটনাটির অভিযোগ দায়ের করেন রানাঘাট থানায়। ওই বৃথা জানায় তার স্বামী মারা যাওয়ার পর তার বড় ছেলে রবিন ঘোষ বিগত তিন বছর আগে জোরপূর্বক নিজের নামে ঐ বৃদ্ধার সম্পত্তি লিখে নেয়। সেই সময় বৃদ্ধা কোন অভিযোগ করেননি। গত ২২ এপ্রিল বৃদ্ধার বড় ছেলে রবিন ঘোষ এবং তার স্ত্রী সন্ধ্যা ঘোষ ওই বৃদ্ধ এবং তার মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে সুকুমার ঘোষ কে মারধর করেন। এমনকি বৃদ্ধঃ অভিযোগ করেন মুখে বালিশ চাপা দিয়ে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করেন তার বড় ছেলে। এমতাবস্তায় প্রতিবেশীরা কোনরকমে আহত বৃদ্ধা ও তার ছোটছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। নিরুপায় হয়ে গত ২২ তারিখ থেকে সেই বৃদ্ধা স্থানীয় একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নেন এবং তিনি জানান সেই দিনের পর থেকে তার ছোট ছেলে নিখোঁজ। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রশাসনের দ্বারস্থ হন আক্রান্ত ঐ বৃদ্ধা। পুলিশের কাছে বৃদ্ধার একান্ত অনুরোধ তার ছোট ছেলে ও বাড়ি ফিরে পাওয়ার। এবং এর পাশাপাশি সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন ঐ বৃদ্ধা।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

14 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

5 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

5 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

5 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

5 days ago