বুধবার মিছিল ও ডেপুটেশনকে ঘিরে যানজটে নাজেহাল ঝাড়গ্রাম শহর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ ঝাড়গ্রাম শহরের অন্যতম প্রাণকেন্দ্র হল শহরের পাঁচমাথা মোড়। পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায় জেলাশাসক, মহকুমা শাসক, আদালত সহ বিভিন্ন সরকারি অফিস রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন নিত্যদিন এখানে কাজে আসেন। অথআ বুধবার সেই ব্যস্ত দিনে শহরের চেহারা কার্যত একেবারেই অন্যরকম। ৭ জানুয়ারী কুড়মি “হুড়কা জামে”র আগে এদিন বহু মানুষজন বাজারহাট করতে বেরিয়েছেন। কিন্তু এদিন একাধিক মিছিল ও ডেপুটেশনকে ঘিরে যানজটে হাসফাঁস করছে শহর। এদিন প্রথমে এভিবিপি মিছিল করে জেলাশাসকের অফিসের সামনে যায়। যারফলে পাঁচমাথা মেড়ে দীর্ঘক্ষণ যানজট হয়। তার কিছুক্ষণ পর ভূমিজ সমাজের দীর্ঘ মিছিলকে ঘিরে ফের যানজট হয়। মানুষজন সিগন্যালে আধঘণ্টা আটকে থাকেন। ফের আবার কিছুক্ষণ পর টিএমসিপির মিছিল হয়। যারফলে যানজট ব্যাপক সৃষএহয়। যারফলে মানুষজনকে দীর্ঘক্ষণ ধরে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। এরফলে বহু মানুষজন নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন। যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশ ছাড়াও ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় ও এক ডিএসপিকে পথে নামতে হয়। শহরের পাঁচমাথা মোড়ের এক ওষুধ ব্যবসায়ী ইন্দ্রনীল ঘোষ বলেন, পাঁচমাথা মোড়ে যেন সার্কাস শুরু হয়েছে।
জেলা পুলিশের এক আধিকারিক অবশ্য স্বীকার করছেন, এদিন শহরে যানজট প্রচুর হয়েছে। সমস্যা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago