বুধবার থেকে বন্ধ মেট্রো গেট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : শুরু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার কাজ। যার জেরে বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এসপ্লানেড মেট্রো স্টেশনের এস এন ব্যানার্জি রোড সংলগ্ন ৪ নম্বর মেট্রো গেট। মেট্রো রেল সূত্রে খবর, সুড়ঙ্গ খননের জন্য নির্দিষ্ট টানেল বোরিং মেশিন ওই দূরত্ব অতিক্রম করে গেলে আবার ওই মেট্রো গেট টি খুলে দেওয়া হবে।

সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় বুধবার থেকে শুরু হবে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার কাজ।

সাময়িকভাবে ঘরছাড়া হতে হবে এসপ্লানেড চত্বরের বেশ কিছু পুরনো বাড়ির বাসিন্দাদের।

বন্ধ রাখতে হবে এস এন ব্যানার্জি রোড সংলগ্ন একাধিক দোকানও।

সেই সঙ্গে বন্ধ রাখা হবে এস এন ব্যানার্জি রোড সংলগ্ন ৪ নম্বর মেট্রো গেট।

সূত্রের খবর, আবাসিকদের সাময়িকভাবে চাঁদনি চক সংলগ্ন বেসরকারী কয়েকটি হোটেলে রাখা হবে ।

ইতিমধ্যেই কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তরফে এস এন ব্যানার্জি রোডের মুখ থেকে রিগ্যাল সিনেমা পর্যন্ত রাস্তার ডান দিক ঘেঁষা সব ক’টি বাড়িতে এই মর্মে আইনি নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার থেকে টানা রবিবার পর্যন্ত মেট্রো গেট বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হবেন আমজনতা তা স্পষ্ট।

এর আগেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খননের কাজের জন্য চাঁদনি থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর গতি বেঁধে দেওয়ায় প্রায় সব মেট্রোই দেরিতে চলছিল।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago