
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুথে গিয়ে ভোট দেওয়ার ‘সৌভাগ্য’ হয়নি তাঁদের! ভোট দিয়েছেন কেবলমাত্র ‘পোস্টাল ব্যালটে’। দেশের সাধারণ মানুষজন যখন গণতন্ত্রের বড় উৎসবে যোগ দিতে বুথে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দেন, তখন তাঁরা কেবলই দর্শক! মানুষজনের ভোটকে সুরক্ষা দিতেই বেশি ব্যস্ত থাকেন তাঁরা। আর নির্বাচনে আইন-শৃঙ্খলা সামাল দিতেই কালঘাম ছুটে যায় তাঁদের। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে ডিউটির ফাঁকে স্থায়ী ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের মহড়া কেন্দ্রে ‘ভোট’ দিলেন তাঁরা। তাঁরা হলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের কর্তারা। ইভিএম মেশিনে কেমন ভোট দিতে হয় এবং নতুন ভিভিপ্যাট মেশিনে কাকে ভোট দেওয়া হয়েছে তা দেখতে পাওয়া যায় তা হাতে-কলমে শিখলেন জেলা পুলিশের কর্তারা। মঙ্গলবার ডিউটির শেষলগ্নে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো কর্তব্যরত দুই ডিএসপি এবং এক এসডিপিওকে জিজ্ঞাসা করেন আপনারা বুথে গিয়ে ভোট দিয়েছেন? উত্তর আসে ‘না’। তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার বলেন,‘ভোট দিয়েছি শুধুমাত্র পোস্টাল ব্যালটে! বুথে গিয়ে ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি।’ যদিও পাশে দাঁড়িয়ে থাকা জেলার ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মণ্ডল পুলিশ সুপারকে জানালেন,‘বুথে গিয়ে ভোট দেওয়ার অভিজ্ঞতা আমার আছে।’ তারপরেই সকলকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে স্থায়ী ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের মহড়া কেন্দ্রে ‘ভোট’ দেওয়ার নিয়ম-কানুন শিখলেন তাঁরা। পুলিশের কর্তাদেরকে হাতে-কলমে ভোট দেওয়ার রীতি-নীতি শেখালেন সত্যজিৎ বারিক। সত্যজিৎ বারিক বলেন,‘পুলিশের কর্তারা এসে ইভিএম এবং নতুন ভিভিপ্যাট মেশিনে কিভাবে ভোট দিতে হয়, তাঁর রীতি-নীতি গুলি দেখলেন। এমনকি উনাদের দু’জন আধিকারিক মহড়া কেন্দ্রে ভোটও দিয়ে গিয়েছেন।’ ঝা়ডগ্রাম জেলার দুই ডিএসপি পারভেজ সরফরাজ ও ভবেন্দ্রনাথ মল্লিক মহড়া কেন্দ্রে ‘ভোট’ও দিয়েছেন।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…