
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় ঝাড়গ্রামে গ্রেপ্তার এক বিজেপি কর্মী। ঘটনায় ঝাড়গ্রাম ব্লকের শিরষি গ্রামের বাসিন্দা মানস মাহাতকে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করে। সাঁকরাইলের এক মেয়ের সঙ্গে মানসের সম্পর্ক ছিল চার বছর ধরে। আর সেই সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেছে যুবকটি। মানস মেয়েটিকে বিয়ে করতে রাজি না হওয়ায় লিখিত অভিযোগ করে থানায়। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে মানসকে। মানসের বিরুদ্ধে পুলিশ ৩৭৬, ৪১৭, ৪১৮ নং ধারায় মামলা রুজু করে রবিবার ঝাড়গ্রামের সিজেএম আদালতে তোলে। আদালতের বিচারক ঋষি কুশারীর ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…