বিয়ের তিন বছরের মাথায় এক দম্পতী বিষপান করে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য!

জেএনএফ ওয়েব ডেস্ক :-বিয়ের তিন বছরের মাথায় এক দম্পতী বিষপান করে আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অধিন জ্যোতিনগর কলোনী এলাকায়। মৃত দম্পতীর নাম মহাদেব পাল (২৫) ও মনীষা পাল(২৩)। তাদের নয়ন পাল নামে ৮ মাসের পুত্র সন্তান রয়েছে। তাদের আত্মঘাতীর ঘটনায় সমস্যায় পড়েছে শিশুটি।স্থানীয় সূত্রে  জানা যায় বেশ কিছু দিন যাবত তাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। বুধবার তাদের মধ্যে অশান্তি লাগে।এরপর আচঙ্কায় নিখোজ হয়ে যায় মহাদেব পাল। খোজাখুজির পরে তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। কিছু সময় বাদে স্ত্রী মনীষা পালকেও একই অবস্থায় উদ্ধার করার পরে তরিঘড়ি স্থানীয়  মানুষদের সহযোগীতায় দম্পতিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক মনীষা পালকে মৃত বলে ঘোষণা করে এবং চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মহাদেবের। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago