Categories: দেশ

বিহারে এনডিএ আসন রফা চূড়ান্ত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বিহারে এনডিএ দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি। রফা অনুযায়ী, বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়াই করবে ১৭টি আসনে এবং নীতীশ কুমারের দল জেডিইউ ১৬টি আসনে লড়াই করবে। তবে রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি পশুপতি কুমার পারস নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি।

এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী জানান, তাঁর সঙ্গে আলোচনা অব্যাহত। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আসন রফা চূড়ান্ত করা হয়। সন্ধেয় সাংবাদিক সম্মেলন করে আসন রফা ঘোষণা করেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। তিনি জানান, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, ঔরঙ্গাবাদ, মধুবনি, দ্বারভাঙ্গা, মুজফ্ফরপুর, মহারাজগঞ্জ, সরণ, বেগুসরাই, নওয়াদা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আরা, বক্সার, এবং সাসারামে লড়াই করবেন বিজেপি প্রার্থীরা। অন্যদিকে, জেডিইউ লড়বে বাল্মিকিনগর, সীতামারি, ঝঞ্ঝারপুর, সুপৌল, কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, মাধেপুরা, গোপালগঞ্জ, সিওয়ান, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, নালন্দা, জেহানাবাদ এবং শেওহার আসনে। চিরাগ পাসোয়ানের লোকশক্তি পার্টি লড়বে ৫টি আসনে, বৈশালি, হাজিপুর, সমস্তিপুর, খাগারিয়া এবং জামুই আসনে। জিতন রাম মাঁঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টি একটি করে আসনে লড়াই করবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago