বিষ বিষই, সে তৃণমূল বা বিজেপি ব্র্যান্ডের হোক : বৃন্দা কারাট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বেলপাহাড়িতে এসে এমনই কথা বললেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। তিনি বলেন,’যারা প্রচার করছে তৃণমূলের বদল বিজেপি বা বিজেপির বদল তৃণমূল। আমি তাঁদেরকে প্রশ্ন করতে চাই বিষের কোন চয়েস হয় না। সে বিজেপি ব্রান্ডের বিষ হোক বা তৃণমূল ব্রান্ডের বিষ হোক। এই দুটো দল আদিবাসীদের জীবিকা- ভাষা-ঐতিহ্য-সংস্কৃতিকে বাঁচাতে পারবে না। এখানের আদিবাসী হোস্টেলে গিয়ে দেখেছি যে, জল, আলো নেই। খাবার ভালো নেই। কোন স্কলারশিপ যেমন মোদি দিল্লিতে বন্ধ করে দিয়েছে, তেমনি এখানেও তৃণমূল সে রকম করছে। সে জন্য আদিবাসী মানুষের একটা রাগ আছে। কিন্তু এরা দুজনে দেখাতে চাইছে যে আমরাই আছি এখানে। ২০১০ সালের পর লাল ঝান্ডার মিছিল আমরা করতে পারছি এই ব্লকে। এখানে সেই সময়ে ৬৪ জন কমরেডদের হত্যা করেছে সব দলগুলো একসঙ্গে মিলে। তা সত্ত্বেও আমাদের কর্মীরা উঠে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষজন আমাদের পাশে দাঁড়িয়েছে।’

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

3 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

3 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago