
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিষের চিকিৎসায় অ্যাপ আনছে রাজ্য সরকার। বিভিন্ন ধরনের বিষের প্রতিক্রিয়া, চটজলদি কী ব্যবস্থা নেওয়া উচিত, কোনও এলাকায় বিষক্রিয়ায় বড় ধরনের বিপর্যয় হলে কী করা উচিত ইত্যাদি তথ্য থাকবে সেই অ্যাপে। এ নিয়ে আজ, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যভবনে বৈঠকে বসছেন স্বাস্থ্যকর্তারা। সম্প্রতি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেশের দ্বিতীয় পয়জন ইনফরমেশন সেন্টার চালু হয়। বিভিন্ন ধরনের বিষের বিপদ সম্পর্কে সাধারণ মানুষ এবং চিকিৎসকদের অবহিত করতে এই সেন্টার একটি টোল ফ্রি নম্বরও চালু করে। অসম্ভব ভালো সাড়া মেলে তাতে। তারপরই রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব সিনহা গোটা বিষয়টি নিয়ে আরও বড় পরিকল্পনা নিতে বলেন ওই কেন্দ্রের ইনচার্জ এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডাঃ সোমনাথ দাসকে। অ্যাপ চালু করার চিন্তাভাবনা তখন থেকেই শুরু। প্রস্তাবিত ওই অ্যাপটি নিয়েই হবে আজকের বৈঠক। আর জি কর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গিয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…