জেএনএফ ওয়েব ডেস্ক :-বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল সাত মাসের এক শিশু কন্যার। মৃত ওই শিশুর নাম জান্নাত মন্ডল।ভয়াবহ ঘটনার সাক্ষী নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া পাড়া এলাকার বাসিন্দারা। জানা যায় নদীয়ার ফুলিয়া পাড়ার বাসিন্দা সাহেব মন্ডল প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া করে নিজের স্ত্রী এবং ওই শিশু কন্যা নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে হঠাৎ বাচ্চাটি প্রচণ্ড চিৎকার করে কান্না শুরু করে। এর পর ঘরের আলো জ্বালাতে ওই শিশুকন্যার পাশে একটি কালাচ সাপ শুয়ে থাকতে দেখে।
তৎক্ষণাৎ বাচ্চাটি বমি করতে শুরু করে। এর পরেই তড়িঘড়ি স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা ঐ বাচ্চাটাকে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই শিশুর শারীরিক অবস্থা অবনতি দেখে চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। আজ সকালে শক্তিনগর জেলা হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। এরপরে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা গ্রামসহ ওই পরিবারের সদস্যরা। স্থানীয়দের দাবি বৃষ্টি হলেই এখানে জল জমে যায় যে কারনেই এই পোকামাকড়ের উৎপাত বেশি। এছাড়া বর্ষাকালে বিভিন্ন আগাছা ভর্তি হয়ে থাকার কারণে তারা আতঙ্কে বসবাস করে। স্থানীয়রা চাইছেন পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়ে সব সময় এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেকটা সুবিধা হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…