
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফে আগে থেকেই পুজো উদ্যোক্তাদের ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ দেন। এই বিষয়টি নিয়ে সকলে অবহিত। কিন্তু এবার রাজভবনের তরফেও এমন কিছু আয়োজন করা হচ্ছে যা এই বিষয়টির মতোই। আর তাতেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ আরও তীব্র। হ্যাঁ, দুর্গা পুজো নিয়েও নবান্ন-রাজভবন টক্কর বঙ্গে।
জানা গিয়েছে, এবার ‘দুর্গাভারত সম্মান’ দিতে উদ্যোগী হয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাজভবনের তরফে একথাই জানানো হয়েছে। ইতিমধ্যেই মনোনয়নও চেয়ে পাঠানো হয়েছে একাধিক পুজো কমিটির কাছ থেকে। রাজভবনের বিবৃতি অনুযায়ী মোট ১১টি বিভাগে পুরস্কৃত করা হবে পুজোগুলিকে। একই সঙ্গে জানা গিয়েছে, তিনটি বিভাগে ‘দুর্গাভারত সম্মান’কে ভাগ করা হয়েছে যার পুরষ্কার মূল্যও আলাদা। বিবৃতি অনুযায়ী, ‘দুর্গাভারত পরম সম্মান’ প্রাপক পুরস্কারে আছে ১ লক্ষ টাকা। ‘দুর্গাভারত সম্মান’ প্রাপক পাবেন ৫০ হাজার টাকা এবং ‘দুর্গাভারত পুরস্কার’ প্রাপককে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু হঠাৎ কেন রাজভবন এমন সিদ্ধান্ত নিল পুজো আবহে তা কেউ বুঝে উঠতে পারছেন না।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…