জেএনএফ ওয়েব ডেস্ক : বিশেষ চাহিদা সম্পন্ন দুই ছেলেকে নিয়ে রোজগারহীন এক ভ্যানচালক কোনক্রমে দিনযাপন করছেন। এমনই চিত্র ইসলামপুরের বাইপাস সংলগ্ন শিয়ালতোর এলাকায় । দুই ছেলের বয়স যথাক্রমে আঠারো ও কুড়ি বছর । আর মেলেনি কোন ভাতাও। ইসলামপুর ব্লকের শিয়ালতোর গ্রামের বাসিন্দা আশুতোষ বিশ্বাস। তার দুই ছেলে উজ্জ্বল ও উৎপল বিশ্বাস জন্ম থেকেই প্রতিবন্ধকতার চিহ্ন নিয়ে কোন রকমে বেঁচে রয়েছে। ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরার একমাত্র ভরসা ওদের মা দিপালী বিশ্বাস। এই দুই যুবককে রীতি মতন কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান তিনি। প্রায় দুই দশক ধরে এভাবেই দিপালী বিশ্বাস কে আগলে রাখতে হয়েছে দুই ছেলেকে ।তার স্বামী আশুতোষ বিশ্বাস পেশায় ভ্যানচালক। ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়ে কোনরকমে সংসার চলে যেত কিন্তু লকডাউনের জেড়ে প্রায় দেড় বছর বন্ধ ওই আয়। কারণ ভ্যান খারাপ হয়ে পড়ে রয়েছে বাড়িতে। একদিকে ভ্যান মেরামত করার জন্য যতটুকু অর্থ দরকার তা যেমন নেই তার কাছে তেমনি বয়সের ভারে তিনি আগের মতন আর এখন ভ্যান চালাতে পারেন না। দুবেলা ঠিকমত খাবার জুটত না ওদের ।এই খবর শুনে এগিয়ে এসেছে ইসলামপুরে রামকৃষ্ণ আশ্রম। বিগত কয়েক মাস ধরে তারা প্রয়োজনীয় শুকনো খাবার ও রন্ধন সামগ্রী সরবরাহ করছেন পরিবারের সদস্যদের সকলের জন্যই।উচ্চ বিদ্যালযয়ে যাবার উপায় ছিল না দুই ভাইয়ের। তাই প্রাথমিক স্তরের গণ্ডি পেরোতে না পেরোতেই ওদের আর হাই স্কুল যাওয়া হয়ে ওঠেনি । তাই শিক্ষার আলো থেকে শত যোজন দূরে ওদের অবস্থান। তাহলে ওদের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর হয়তো কারো জানা নেই। কারণ দুজনের হাত পা এতটাই অসার যে কোন রকম ভাবে কুটির শিল্প তৈরীর মাধ্যমে বেঁচে থাকারও যে একটু সুযোগ ছিল তাও বুঝি বিধাতা কেড়ে নিয়েছে। ওদের জন্য স্থায়ী কোন বন্দোবস্ত করার ক্ষেত্রে প্রশাসন কিংবা কোনো জনপ্রতিনিধি কেউই তেমন ভাবে এগিয়ে আসেননি। কিছু সমাজকর্মীর চেষ্টায় কোনরকম তাদের দুবেলা চলছে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…