বিরোধী দলনেতার সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম :আগামীকাল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে কর্মী সম্মেলনে যোগ দিতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা প্রিয় শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল ফুটবল ময়দানে এই কর্মী সম্মেলন হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে। সকাল থেকেই শুরু হয়েছে সভা মঞ্চ তৈরীর কাজ, সে মন্ত্র তৈরীর কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে গজাশিমুল ফুটবল ময়দানে উপস্থিত হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু, সাথে ছিলেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতির সুখময় সৎপতি, মিডিয়া কনভেনার প্রশান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। জেলা সভাপতি তুফান মাহাতো বলেন ” কাল বিরোধী দলনেতা আসছেন, সাতটি বিধানসভার বুধকর্মীরাই কাল উপস্থিত হবেন “। রাজ্য কমিটির সদস্য সুখময় সতপথী বলেন ” প্রার্থী ঘোষণা হওয়ার পর আমাদের প্রথম একটা বড় মাপের বড় নেতৃত্ব কে দিয়ে সভা হচ্ছে। কর্মীরা সবাই খুব উৎসাহে আছে। অনেকদিন পর শুভেন্দু দা আবার ঝারগ্রাম আসবেন। গতবারেই আমাদের যা লিড ছিল সেই লিড এবারে আরো বাড়বে “।বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন ” কাল শুভেন্দু দা এই মাঠে সভা করতে আসছেন। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছি। কাজ চলছে বাকি যা কাজ আছে তা রাত্রের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। আমরা সবাই শুভেন্দু দার বার্তা শোনার জন্য আগ্রহে আছি “।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

15 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

5 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

5 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

5 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

5 days ago