বিরোধীদের ‘চৌকিদার চোর হ্যায়’ সমালোচনাকেই প্রচারের হাতিয়ার করলেন মোদী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- উনিশের লোকসভা ভোট শুরু হতে আর এক মাসও বাকি নেই। প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় সব দল। তারমধ্যেই এ বার বিজেপির নির্বাচনী স্লোগান ‘ম্যায় ভি চৌকিদার’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এই স্লোগানের কথা উল্লেখ করেন। সেইসঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “আপনাদের চৌকিদার নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হাতে দেশের হাল ধরে আছে। কিন্তু আমি একা নই। যাঁরা সমাজের নোংরা পরিষ্কার করেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, তাঁরা প্রত্যেকে চৌকিদার। যাঁরা প্রতি মুহূর্তে দেশের উন্নতির জন্য পরিশ্রম করেন, তাঁরা প্রত্যেকে চৌকিদার। আজকে, প্রত্যেক ভারতীয় বলছেন, ম্যায় ভি চৌকিদার।”

এই টুইটের সঙ্গে এই নির্বাচনী প্রচারের ভিডিয়োও প্রকাশ করেন মোদী। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ধর্মের মানুষ বিজেপির ভালো কাজের প্রশংসা করছেন। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ প্রত্যেকে বিজেপির বিভিন্ন প্রকল্পকে তুলে ধরছেন। স্বচ্ছ ভারত অভিযান, মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ প্রভৃতি বিষয়কে তুলে আনা হয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি, ব্রহ্মপুত্র নদীর উপর ভারতের দীর্ঘতম ব্রিজ, ইসরো থেকে উৎক্ষেপিত একের পর মহাকাশযান ও রকেট প্রভৃতি সাফল্যকেও তুলে ধরা হয়েছে। এছাড়াও আনা হয়েছে ভারতীয় সেনার সাফল্যের কথাও। বালাকোট এয়ার স্ট্রাইকের মতো বিষয়কেও দেখানো হয়েছে এই ভিডিয়োতে। আর দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ মোদীর সুরে সুর মিলিয়ে বলছেন, ‘ম্যায় ভি চৌকিদার।’ ভিডিয়োর শেষে সবাইকে ৩১ মার্চ, প্রধানমন্ত্রীর ‘ম্যায় ভি চৌকিদার’ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে|

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 day ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago