
বিভিন্ন দাবিতে বিক্ষোভ করল উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের চিকিৎসকরা। এদিন কলেজে মেঝেতে বসেই কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসকরা। ডেন্টাল কলেজের তৃণমূল কংগ্রেস সংগঠনের সদস্য ডঃ পুষ্পেন্দু সরকার জানান, কলেজের অডিটোরিয়াম তৈরি হলেও শুরু হয়নি এখনো, কলেজের অধিকাংশ অধ্যাপক অনুপস্থিত থাকেন এবং রোস্টার মেনে কাজ করেন। হোস্টেলের বিভিন্ন সমস্যা, পাশাপাশি ঝাড়জঙ্গলে পরিপূর্ণ এলাকা থাকায় ডেঙ্গির ভয় রয়েছে। পাশাপাশি রোগী চিকিৎসা সেবা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে। তবে রোগী পরিষেবা ব্যহত না করে আমাদের বিক্ষোভ চলবে। অন্যদিকে কলেজের প্রিন্সিপাল ডঃ সঞ্জয় দত্ত জানান, ফান্ডের কিছু সমস্যা রয়েছে তবে আগামী দিনে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। অধ্যাপক অনুপস্থিত ঠিক নয় কিছু কারো সমস্যা থাকলে অনুপস্থিত হচ্ছেন তবে সেটা সবার ক্ষেত্রে নয় নয়তো কলেজ চলত না।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…