
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিবেক মেলায় হকারদের গায়ে শীতের চাদর জড়িয়ে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। বুধবার রাতে এমনই ব্যতিক্রমী রূপে দেখতে পাওয়া গেল রাজ্যের হেভিওয়েট পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারিকে।
এদিন কলকাতা হরিশ পার্কে বিবেক সংস্থার উদ্যোগে ‘বিবেক মেলা’য় এসে ভিন্ন মেজাজে পাওয়া গেল মন্ত্রী শুভেন্দু অধিকারিকে। মেলার বিভিন্ন স্টল ও হকার ও দোকানদারকে কাছে গিয়ে নিজের হাতে তাঁদের গায়ে শীতের চাদর জড়িয়ে দিলেন। আর তাতেই আপ্লুত দোকানদাররা। পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন,’মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটাই আমার প্রথম কাজ বলে মনে করি। তাই মেলায় দরিদ্র যে সমস্ত দোকানদার প্রচণ্ড শীতের মধ্যে নিজেদের রুটি-রুজির জন্য ঠাণ্ডাকে উপেক্ষা করে কাজ করে চলেছেন এবং আর পাঁচজন মানুষকে উৎসব ও মেলায় আনন্দ দান করছেন, তাঁদের গায়ে শীত নিবারণের জন্য চাদর জড়িয়ে তাঁদের পাশে থেকেছি।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…