বিবাহ বার্ষিকীতে মানবিক নজির গড়লেন গোপীবল্লভপুরের এক দম্পতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সপ্তম বিবাহ বার্ষিকতে মানবিক নজির গড়লেন গোপীবল্লভপুরের এক দম্পতির। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার লালবাজার গ্রামের বাসিন্দা সুব্রত সিংহ রবিবার তার সপ্তম বিবাহ বার্ষিকী উপলক্ষে গোপীবল্লভপুরের গোয়াবাগ গ্রামের ১৫০ জন দুঃস্থ বাচ্চা ও ১০০ জন মহিলা কে নতুন শাড়ী,জামাকাপড় ,মাস্ক ,সাবান ও চকলেট, বিস্কুট তুলে দিয়ে মানবিক নজির গড়লেন জামবনি ব্লকের চিচড়া হাইস্কুলের ক্লার্ক সুব্রত সিংহ ও তাঁর স্ত্রী। সুব্রত সিংহ গতবছর লকডাউনে বিবাহ বার্ষিকর দিনে গোপীবল্লভপুর হাসপাতালে রোগীর পরিজন দের দুপুরের খাবারের আয়োজন করেছিলেন।এবছর বিবাহ বার্ষিকীতে আবার ও মানবিক উদ্যোগ দেখালেন গোপীবল্লভপুর এর ওই দম্পতি। সুব্রত সিংহ বলেন বর্তমান এই কঠিন পরিস্থিতিতে বিবাহ বার্ষিকীতে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করার চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার । তাই গত বছরের মতো এ বছরও আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনে এভাবেই তিনি মানুষের পাশে থেকে দরিদ্র মানুষের সেবা করবেন বলে জানান। তিনি আরো বলেন যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার কিছু মানুষের হাতে নতুন পোশাক, মাস্ক ও বিভিন্ন জিনিস তুলে দিয়েছে। তিনি প্রতিটি মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান। সেই সঙ্গে মাস্ক ব্যবহার করার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানান । তার এই উদ্যোগে খুশি ওই এলাকার বাসিন্দারা।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

4 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

8 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago