
বঙ্গনিউজ ডেস্ক
একদিকে যখন উপত্যকায় জঙ্গি নিধন যজ্ঞ অপারেশন অল আউটে জোরদার ভাবে চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা, ঠিক তেমনই সমানভাবে পাল্লা দিয়ে সীমান্তে চলছে পাকিস্তানী হামলা। চেনা ছকে বৃহস্পতিবার ফের উপত্যকায় বিনা প্ররোচনায় গুলি চালাল পাক সেনা। এদিন ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায়। যদিও, সেই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
সেনা সূত্রের খবর, এদিন ভোর ৪.৩০ নাগাদ বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক সেনা। খারি কারমারায় ভারতীয় সেনার ক্যম্প লক্ষ্য করে চলতে থাকে গুলি ও মর্টার বৃষ্টি। যদিও পাল্টা জবাব দিতে দেরি করেনি ভারতীয় সেনাও। দুই পক্ষের গুলির লড়াই চলে টানা ২ ঘন্টা। সেনা সূত্রের খবর, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেনা গোলাগুলির যুদ্ধে ব্যস্ত রেখে অন্য পথে চুপিসাড়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটায় পাকিস্তানী সেনা। সেই ঘটনা যাতে না ঘটাতে পারে পাকিস্তান তার জন্য বিএসএফের কড়া নিরাপত্তা জারি রয়েছে সীমান্তে।
উল্লেখ্য, নতুন বছর শুরুর পর এই নিয়ে টানা ৫ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল ভারতীয় সেনা। গত বছরও একইভাবে একাধিকবার সীমান্তকে অশান্ত করে তুলেছিল পাকিস্তান। ঘটনার জেরে শহীদ হয়েছিলেন বহু সেনা। নতুন বছরেও নিজেদের চেনা রূপ আরও হিংস্রভাবে তুলে ধরার চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না পাকিস্তান।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…