বিনামূল্যে খড়গপুরে শ্রমজীবি বাজার সিপিএমের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিনামূল্যে খড়গপুরে শ্রমজীবি বাজার সিপিএমের। বুধবার খড়্গপুরের তালবাগিচা রথতলা ময়দানে সিপিএম খড়্গপুর শহর দক্ষিন কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর সিপিএমর জেলা সম্পাদক তরুন রায়। তরুণ রায় বলেন,‘বর্তমান সংকট কালে পার্টির কর্মীরা এ ধরনের কাজ সারা দেশ জুড়ে করছেন।’এছাড়াও ছিলেন সিপিএম নেতা বিজয় পাল। এদিন এই বাজারে বিভিন্ন সব্জী,ডিম, আলু ,পেঁয়াজ, আদা রসুন, সরিষার তেল চিনি সহ ১৪ রকমের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দূরত্ববিধি মেনে ২৩০০ জন নাগরিকের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচির সূচনায় উপস্থিত সব সংগ্রাহকদের থার্মাল চেকিং, স্যানিটাইজ করা হয়। দলের খড়্গপুর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ দাস বলেন,‘এলাকার মানুষের আন্তরিক সাহায্য ছাড়া এই কাজ করা যেত না।’ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন পার্টির জেলা কমিটির সদস্যা ও এলাকার প্রাক্তন কাউন্সিলর স্মৃতিকণা দেবনাথ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবুজ ঘোড়াই,সৌগত পন্ডা, বিশিষ্ট সমাজসেবী পরিতোষ সেনগুপ্ত, মায়া ভট্টাচার্য প্রমুখ। এই বাজার সুষ্ঠু ভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ১১২ জন স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

6 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago