
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
‘মাঠে এসো খেলা শেখো’ এই স্লোগানকে সামনে রেখেই অভিনব উদ্যোগ নিয়েছে পুরাতন ঝাড়গ্রাম আরএমএস ক্রিকেট একাডেমি। বিনামূল্যে ক্রিকেট কোচিং ক্যাম্প উদ্বোধন হতে চলেছে আগামী ৭ জানুয়ারি থেকে।
এই ক্যাম্পটি যৌথভাবে করা হচ্ছে বলে জানিয়েছেন আরএমএস ক্লাবের সম্পাদক অমিত হাজরা। অমিত হাজরা বলেন,’জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে অত্যন্ত আনন্দের এবং সুখবর বিনামূল্যে ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হচ্ছে এখানকার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার জন্য।আরএমএস ক্রিকেট একাডেমি এবং লক্ষীরতন শুক্লা বেঙ্গল স্পোর্টস একাডেমি যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হবে ৭ জানুয়ারি থেকে। ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার তত্ত্বাবধানে পরিচালিত হবে এই ক্যাম্প। আগামীকাল ২৮ ডিসেম্বর থেকে নাম নথিভুক্তকরণ শুরু হবে পুরাতন ঝাড়গ্রাম রাজবাড়ি ক্রিকেট গ্রাউন্ডে।’ যে সমস্ত ছেলে ও মেয়েরা ক্রিকেট খেলা শিখতে ইচ্ছুক তারা অতিসত্বর যোগাযোগ করবেন কর্তৃপক্ষের সঙ্গে।
যোগাযোগ করবেন আরএমএস ক্রিকেট একাডেমি সম্পাদক অমিত হাজরা এবং তাঁর মোবাইল নম্বর 9433255979 । এবং প্রবীরকৃষ্ণ জানার মোবাইল নম্বরে 9564018440.
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…