বিনপুর বাজার এলাকা থেকে বিএলআরও অফিস স্থানান্তর না করার দাবি জানিয়ে ডেপুটেশন দিল গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিনপুর বাজার এলাকা থেকে বিএলআরও অফিস স্থানান্তর না করার দাবি জানিয়ে ডেপুটেশন দিল গ্রামবাসীরা।
বিএলআরও অফিস যাতে স্থানান্তর না করা হয় তার প্রতিবাদে বিনপুর বাজার সংলগ্ন পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন শুক্রবার বিনপুর বাজারে মিছিল করে স্মারকলিপি জমা দেন বিনপুর ১ নম্বর ব্লকের বিএলআরও এর কাছে।
বিনপুর ১ নম্বর ব্লকের ব্লক অফিসটি লালগড়ে। এছাড়াও ব্লক প্রশাসনের যাবতীয় অফিস রয়েছে লালগড়ে । বিনপুর এর স্থায়ী বাসিন্দাদের দাবি,’ বিনপুর এলাকায় সরকারি গ্রামীণ হাসপাতাল ছাড়া আর কিছুই নেই। বিএলআরও লালগড়ে স্থানান্তর হলে বিনপুর বাজারের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং বহু দূর দূরান্তের গ্রামের মানুষ সমস্যায় পড়বে। বিনপুর থেকে লালগড়ের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। ওই দিকে যাতায়াতের খুবই সমস্যা রয়েছে বিডিও অফিসে কোন কাজ নিয়ে গেলে সারাদিন কেটে যায়। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি লালাগড়ে বিএলআরও অফিস স্থানান্তর হয়ে যাবে খুব শীঘ্রই। তার জন্য লালাগড়ে নতুন ভবনও তৈরি হয়ে গিয়েছে। আমাদের দাবি বিএলআরও অফিসের জন্মলগ্ন থেকেই বিনপুরে রয়েছে একটি ভাড়া বাড়িতে । গ্রামবাসীদের পক্ষ থেকে বিনপুর বাজার এলাকার জুনিয়ার গার্লস হাই স্কুলের পাশে জমি দেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে।’ বিএলআরও মনোজ পাল বলেন,’উনাদের দাবি আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসব।’

Recent Posts

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

49 minutes ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

6 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

6 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

1 week ago