ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শ্যামসুন্দরপুর এলাকায় ধান জমিতে একটি বস্তা থেকে পচা গন্ধ বের হয়।স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে বিনপুর থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিনপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ওই বস্তার মধ্যে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ রয়েছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায় নি। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে।পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া মৃতদেহটি মহিলার হতে পারে। যদিও ময়না তদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। সেই সঙ্গে বিনপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…