বিনপুরে মদ খেয়ে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করল স্বামী

ছবি : প্রতীকী।ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :বিনপুরে মদ খেয়ে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করল স্বামী।মৃত স্ত্রীর নাম, লক্ষ্মীমণি হেমব্রম(৩৪)। ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার কাঁকো গ্রাম পঞ্চায়েতের ভালুকখুলিয়া গ্রামের ঘটনা। রবিবার পুলিশ গ্রেফতার করে স্বামী কালিপদ হেমব্রমকে।সোমবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে ধৃত কালিপদ হেমব্রমকে তোলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, শনিবার মোরগ লড়াই করতে গিয়েছিল পেশায় দিনমজুর কালিপদ হেমব্রম। মোরগ লড়াইয়ে সে দু’টি মোরগ জিতে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে মদ্যপ স্বামী স্ত্রীকে মাংস রান্না করতে বলেন। এনিয়ে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয় কালীপদের। আর তখনই কুড়ুলের বাঁট দিয়ে স্ত্রীকে মাথায় মারে কালীপদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মীমণি হেমব্রমের। মৃতার দাদা লক্ষীরামের অভিযোগের ভিত্তিতে কালিপদকে গ্রেফতার করে পুলিশ। বাড়িতে রয়েছে চার ছেলে ­মেয়ে। খুনের অভিযোগের বিচারক তিনদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন স্বামীকে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago