বিনপুরের রতনপুর গ্রামে শীতবস্ত্র প্রদান ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিনপুরের রতনপুর গ্রামে শীতবস্ত্র প্রদান ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হল। রতনপুরের ‘আমাদের পাড়া আমরা সবাই’ ক্লাবের পক্ষ থেকে এলাকায় গত তিন দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন ছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিনপুর থানার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলির স্থানাধিকারী সৌভিক দে, তনুশ্রী গাঁতাইত, প্রকাশ বেজকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে এলাকার ৫টি প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের হাতে খাতা, পেনসিল, রবার বিতরণ করা হয়। ক্লাবের পক্ষ থেকে ৪৫টি গ্রামের প্রায় ২০০ জনকে নতুন শীতবস্ত্র তুলে দেওয়া হয়। গত তিনদিনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। এবছর উত্তর ২৪ পরগনার পানিহাটি নাগরিক সমিতির উদ্যোগে পুরাতন পোষাকও প্রদান করা হয় প্রায় ৫০০ জন গ্রামবাসীকে। রাজ্য সরকারের ১৯টি প্রকল্প সম্বন্ধে এলাকায় প্রচার অভিযান চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago