
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পচাপানি গ্রামে যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা কিছুদিন আগে রাস্তায় ধানের চারা পুঁতে দিয়ে অবরোধও করেছিলেন। বিধায়ককে পেয়ে রাস্তার দাবি জানালেন বেলপাহাড়ির পচাপানি গ্রামের বাসিন্দারা। রবিবার বাঁশপাহাড়ি পঞ্চায়েতের পচাপানি গ্রামে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে গিয়েছিলেন বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম। বিধায়ক আশ্বাস দেন,’পঞ্চায়েত সমিতির মাধ্যমে ঢালাই রাস্তা করার জন্য তিনি সংশ্লিষ্ট মহলে কথা বলবেন। প্রয়োজনে রাস্তার জন্য বিধায়ক তহবিল থেকে অনুদানও দেবেন।’ এদিন বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পচাপানি গ্রামে বাড়ি-বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিধায়ক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…