বিনপুরের নয়াগ্রামে মিনি ইন্ডোর গেম কমপ্লেকসের উদ্বোধন করলেন বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে বিনপুরের নয়াগ্রামে তৈরি হল মিনি ইন্ডোর গেম কমপ্লেকস। এদিন মিনি ইন্ডোর গেম কমপ্লেকসের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। মিনি ইন্ডোর গেম কমপ্লেকসটির যাবতীয় তত্বাবধানে রয়েছে নয়াগ্রাম ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি। এই সোসাইটির উদ্যোগে এদিন সকালে বিনপুর এলাকায় একটি সচেতনতা মূলক পদযাত্রা হয়। ওই পদযাত্রায় সুকুমারবাবু, নয়াগ্রাম প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়ারা, হাইমাদ্রাসা স্কুলের পড়ুয়া ও শিক্ষক সহ ক্লাবের ছেলেরা যোগ দেন। জল সংরক্ষণ, গাছ লাগান ও জীবন বাঁচান, সেফ ড্রাইভ ও সেভ লাইভ -এর সচেতনতা বার্তা দেওয়া হয় পদযাত্রা থেকে। পদযাত্রার পর ফিতা কেটে উদ্বোধন করেন সুকুমারবাবু। অনুষ্ঠানে ছিলেন বিনপুর থানার আইসি বিপ্লব পতি ও নয়াগ্রাম ইয়ুথ ওয়েলফেয়ার ক্লাবের সম্পাদক শেখ আলিসান আলি। এছাড়াও এদিন ক্লাবের পক্ষ থেকে এলাকার দুঃস্থ পড়ুয়াদের হাতে বস্ত্র তুলে দেন ডেপুটি স্পিকার। কমপ্লেকসের বাইরে গাছের চারা রোপণ করেন সুকুমারবাবু। গ্রামবাসীদেরও গাছের চারা বিতরণ করা হয়। নয়াগ্রাম ইয়ুথ ওয়েলফেয়ার ক্লাবের সম্পাদক শেখ আলিসান আলি বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিনি ইন্ডোর গেম কমপ্লেকস গ্রামে তৈরি হয়েছে। এরফলে গ্রামের সার্বিক উন্নতি ঘটবে। এজন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago