বিধান পরিষদ গঠন সহ বিভিন্ন দাবিতে এসইউসিআই এর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নদিয়ার কৃষ্ণনগরে


জেএনএফ ওয়েব ডেস্ক :- রাজ্যে জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপিয়ে বিধান পরিষদ গঠন করা সহ দীর্ঘকাল যাবৎ জেল বন্দি সামাজিক ও রাজনৈতিক আন্দোলনকারী বন্দীদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে সারা রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় এক প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন এস ইউ সি আই কৃষ্ণনগর আঞ্চলিক কমিটির কর্মী-সমর্থকরা। তাদের দাবি, বর্তমানে কয়েক হাজার কোটি টাকার ঋণের বোঝা ঘাড়ে নিয়ে রাজ্য চালাতে হচ্ছে তৃণমূল শাসিত রাজ্য সরকারকে। তার ওপর বিধান পরিষদ গঠন হলে আরো বেশি করে করের বোঝা চাপতে পারে রাজ্যবাসীর ঘাড়ে। পাশাপাশি এখনো পর্যন্ত দেশ ও রাজ্যের বিভিন্ন কারাগারে ১৪ বছর অতিক্রান্ত হয়ে গেলেও বন্দি রয়েছেন বহু সামাজিক ও রাজনৈতিক কর্মীরা। মূলত তাদের নিঃশর্ত মুক্তির দাবি সহ বিধান পরিষদ গঠনের বিরোধিতা ও দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগরের রাজপথে নেমে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এসইউসিআই কর্মী-সমর্থকরা বলে এইদিনে র বিক্ষোভ মঞ্চ থেকে জানান এসইউসিআই নদীয়া জেলা কমিটির সদস্য তথা কৃষ্ণনগর আঞ্চলিক কমিটির সম্পাদক কমল দত্ত।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago