
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়।ওই কর্মী সভাতে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক অনিল দাস, উত্তম দত্ত ও সুমিতা বসাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনিল দাস তার ভাষণে বলেন,’সামনে বিধানসভা নির্বাচন তাই মহিলাদের বেশি করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে।রাজ্য সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরতে হবে। বিজেপি ও বাম কংগ্রেস জোটকে পরাস্ত করার জন্যে দলীয় প্রাথীর সমর্থনে প্রচার করতে হবে।’ তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম দত্ত বলেন,’সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও হার্মাদ সিপিআইএমকে ঝাড়গ্রাম থেকে বিদায় জানাতে হবে।শান্তি ও উন্নয়নের প্রতীক তৃণমূল কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে দলনেত্রী যাকে প্রাথী করবেন তাকে জয়ী করার জন্যে সকলকে এক হয়ে কাজ করতে হবে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…