জেএনএফ ওয়েব ডেস্ক:- রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগররে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করল ফাঁসিদেওয়া ব্লক ২ যুব তৃণমূল কংগ্রেস। এদিন বিধাননগর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই রক্ত দান শিবির করা হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়,ফাঁসিদেওয়া ব্লক ২ তৃনমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ,ফাঁসিদেওয়া ব্লক ২ যুব তৃণমূলের সভাপতি সীতম পাল,বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান টুলটুলি সরকার সহ যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের এই রক্তদান শিবিরে এখনও পর্যন্ত ৩৫ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এই বিষয়ে দার্জিলিং জেলা যুব তৃণমূলের সভাপতি কুন্তল রায় বলেন যে আজকে বিধাননগরে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে রক্তদান শিবির চলছে। এবং সংগ্রীহত রক্ত উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…