বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র জয়ন্তী পালন, খুশির হাওয়া পড়ুয়া, গবেষক থেকে অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে !

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনা ও লকডাউনের দীর্ঘসূত্রতা কাটিয়ে ফের ছন্দে পড়ুয়ারা। অফলাইন ক্লাসে লকডাউনের পর এই প্রথমবার আয়োজন হল অনুষ্ঠানের। আর সেই পথচলা শুরু হল বাঙালির হৃদয়ের ও মননের চিন্তা-চেতনার ধারক-বাহক রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। তাঁর ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে উপস্থিত হয়েছিলেন অধ্যাপক-অধ্যাপিকা থেকে শুরু করে পড়ুয়া ও গবেষকরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দিবা ও সান্ধ্য শাখার ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রবীন্দ্রনাথের ১৬২ তম জন্ম জয়ন্তী উদযাপন হয়। অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. সরোজ কুমার পান। এছাড়াও বিভাগের অধ্যাপিকা ড. ছন্দা ঘোষাল, অধ্যাপক ড. মহর্ষি সরকার এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের বাংলার অধ্যাপিকা ড. সাগরিকা ঘোষ ও ড. শিপ্রা ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথমে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সরোজ কুমার পান। তারপর উপস্থিত সকল অধ্যাপক-অধ্যাপিকা প্রদীপের বাকি আলো শিখার প্রজ্বলন করেন। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি প্রভৃতির সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁদের আলোচনায় রবীন্দ্র প্রতিভার নানান দিক নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে আজকের দিনে আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতার দিকটি তুলে ধরেন। করোনা ও লকডাউনের দীর্ঘ দুবছর পর বিশ্ববিদ্যালয়ে এ ধরণের অনুষ্ঠানের সফলতা পাওয়ায় খুশির হাওয়া পড়ুয়া-গবেষক থেকে শুরু করে বাংলা বিভাগের অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago