বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উদযাপন অনুষ্ঠানে বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ, মঙ্গলবার বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর আড়াইটের দিকে মুখ্যমন্ত্রী আকশপথে এসে হাজির হন বিদ্যাসাগরের জন্মভিটে তথা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিরসিংহ গ্রামের পাশের গ্রাম পাতরায়। সেখান থেকে সড়ক পথে পৌঁছান বিরসিংহে। মুখ্যমন্ত্রী বিরসিংহে বিদ্যাসাগরের জন্মভিটে ঘুরে দেখার পর বীরসিংহ ভগবতী হাইস্কুলের মাঠে সরকারী সভাতে যোগ দেন তিনি। এই সভা থেকে ৯৪ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ৫৪ টি প্রকল্পের শিলান্যাস ও ৪০ টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।পাশাপাশি বেশ কিছু উপভোক্তার হাতে তুলে দেন সরকারী নানা প্রকল্পের সুবিধে। এর পর বক্তব্য রাখতে গিয়ে এদিন বিদ্যাসাগর সহ মনীষীদের সম্মান জানানো কেনো প্র্য়োজন তা নিয়েই আলোচনা করেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, সারা বছর স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্যাসাগরেরে স্মরন অনুষ্ঠানের আয়োজন করতে। এরই ফাকে তিনি কলকাতায় বিস্যাদাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপি কে খোঁচাও দিয়ে যান। বক্তব্যের শেষের দিকে শিহ্মা দফতরকে নির্দেশ দেন বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা কেন্দ্র গড়তে। সভা শেষে মুখ্যমন্ত্রী আবার ফিরে যান পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। রাত্রে সেখানে থেকে আগামিকাল অর্থাৎ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago