বিদেশি ভক্তসহ মায়াপুরের দুই ভক্তের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দোলের আগে এক বিদেশিনি ভক্তসহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মন্দির নগরী নবদ্বীপের মায়াপুরে। দুজনের নাম লীলা অবতার দাস বয়স ৩৫ ,অপর জনের নাম বিশ্বরূপ দাস বয়স ২১, প্রথমজন থাকতেন মায়াপুর গঙ্গানগর, অন্যজন থাকতেন গৌরনগর এলাকায়। দুজনাই মায়াপুর ইসকনের ভক্ত। স্থানীয় সূত্রে জানতে পারা যায় সম্পর্কে দুজন নিজেদের ভাই-বোন বলে দাবি করা ওই দুই যুবক যুবতী বুধবার সন্ধ্যায় আনুমানিক ছয়টার গঙ্গানগর এলাকায় একটি ছাড়ি গঙ্গায় সান্ধ্যকালীন ভ্রমণে বের হন। স্থানীয়দের দাবি সম্ভবত ওই দুজনের মধ্যে কোন একজন জলাশয়ে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ঘটনার বিষয়ে খবর পাঠায় মায়াপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আনুমানিক সাড়ে দশটা নাগাদ। প্রথমে ওই যুবকের দেহ এরপর প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিদেশিনী ভক্তের দেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই দুই উদ্ধার হওয়া দেহ দুটি মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়না তদন্তের জন্য নবদ্দীপ থানায় নিয়ে আসা হয়। তাদের শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে আদেও কি কারণে ওই দুই যুবক যুবতীর মৃত্যু ঘটলো।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago