
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ :- বিজেপি যোগ দেওয়ার দু’সপ্তাহের মধ্যেই এবার দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন শোভন-বৈশাখী৷ বঙ্গ বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় তুলে দুই সপ্তাহের মধ্যে বিজেপিতে যাওয়ার মোহভঙ্গ শোভন-বৈশাখীর৷ প্রয়োজনে পদত্যাগের পাঠাতে তৈরি তাঁরা৷শনিবার সংবাদমাধ্যমে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের নিষ্কৃতি দেওয়া হোক৷ প্রয়োজনে পদত্যাগ পাঠাতে পারি৷ বিজেপির শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি৷ বারংবার অসত্য কথা বলা হচ্ছে৷ ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে৷ পুরনো চিটিতেই যদি বিজেপি পাই গলাতে চাই, তাহলে তো পুরানো দলেই থাকা যেত৷ শোভন চট্টোপাধ্যায়ও চান দল ছাড়তে৷’’
বিজেপিতে যোগ দেওয়ার শর্ত হিসাবে কলকাতার প্রাক্তন মেয়র সাফ জানিয়ে দিয়েছিলেন, দেবশ্রী রায় যেদিন বিজেপিতে যোগ দেবেন, সেটাই হবে তাঁর বিজেপিতে শেষ দিন! শোভন চট্টোপাধ্যায়ের এহেন হুঁশিয়ারি পর দেবশ্রীকে নিরাশ করেছিল বিজেপি নেতৃত্ব৷ এবার সেই বিজেপি দেবশ্রীকে দলে যোগদানের তৎপরতা শুরু করে দিয়েছে বলে খবর৷ আর এই সিদ্ধান্তের জেরেই শোভনবাবুর বিজেপিতে থাকা নিয়ে শুরু হয় জল্পনা৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…