
প্রদীপ দত্ত,জেএনএফ,বেলপাহাড়ী:
বিজেপিতে ধস। শনিবার বিজেপির শিলদা মণ্ডলের মৃণাল মাহাত যোগ দিলেন বিজেপিতে। একইসঙ্গে একশো জন গেরুয়া শিবিরের কর্মী এদিন তৃণমূলে যোগদান করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ল। শনিবার বেলপাহাড়ির ইন্দিরা চকে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন ও জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু সহ তৃণমূল নেতৃত্ব। এদিন দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, তৃণমূলের চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু, বেলপাহাড়ি ব্লক তৃণমূলের সভাপতি বুবাই মাহাতো, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুশ্রী কর। এদিন বিপুল সংখ্যক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দান করায় লোকসভা ভোটের আগে বেশকিছু এগিয়ে থাকল তৃণমূল। এদিন তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, জয় আমাদের নিশ্চিত। উন্নয়ন দেখে মানুষ তৃণমূলে আসছেন।
অপরদিকে জেলা বিজেপির সহ সভাপতি দেবাশীষ কুণ্ড বলেন, এতে ভোটে কোনও প্রভাব পড়বে না। বিজেপি প্রার্থী প্রণত টুডু বিপুল ভোটে জিতবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…