Breaking
24 Mar 2026, Tue

বিজেপি বিধায়কের মৃত্যুতে উদ্ধার হল সুইসাইড নোট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চাঞ্চল্যকর তথ্য
উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে উঠে এল! তাঁর পকেট থেকে পাওয়া গেল সুইসাইড নোট। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে। মৃত বিধায়কের জামার পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই চিঠিতে দু’জনের নামও উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম গোপন রাখা হবে। স্নাইপার ডগ এনে তদন্ত করছে পুলিশ। দেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Developed by