বিজেপি প্রার্থী প্রণত টুডুকে মারধরের ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ

,জেএনএফ,ঝাড়গ্রাম:

বিজেপি প্রার্থী প্রণত টুডুকে মারধর। আর তার জেরে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। অভিযুক্তদের নাম সত্যাবান ঘোড়াই , হেমন্ত পাতর। হেমন্তর বাড়ি রগড়া গ্রামে। সত্যবানের বাড়ি সাঁকরাইলের দক্ষিণ রগড়া গ্রামে। জানা গিয়েছে , এই মামলায় মারধর, খুনের চেষ্টা, ভীতি প্রদর্শন, সহ একাধিক ধারা দেওয়া হয়েছে। এদিন দুই অভিযুক্তকে ঝাড়গ্রাম সিজেএম আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
ঝাড়গ্রামের পুলিস সুপার অরিজিৎ সিনহা বলেন, অভিযোগের পর তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপি প্রার্থী সাঁকরাইল থানার রোহিনী থেকে রগড়া এলাকায় যাচ্ছিলেন। সেই সময় কাঠুয়া পাল এলাকায় বিজেপি প্রার্থীর উপর আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জানা যায়, বিজেপি প্রার্থীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর বিজেপি কর্মী সমর্থকদের সাথে তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি প্রার্থী। তাঁকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর রাতেই বিজেপির জেলা নেতৃত্ব সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করা হল।
এদিন প্রার্থীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রার্থী প্রণত টুডু বলেন, খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও গায়ে জ্বর রয়েছে। সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি ভোটের ময়দানে নামতে চাই।
অপরদিকে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, এমন কিছুই ঘটনা ঘটেনি। মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। এই জবাব ভোট বাক্সে মানুষ দেবে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

6 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago